সড়ক দুর্ঘটনায় সাংসদ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপালসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াঘাটের নিতাইসাহা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারুল) আসনের মনোরঞ্জন শীল গোপাল প্রাইভেটকারে করে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় পৌঁছার পর একটি ভটভটির সঙ্গে প্রাইভেটকারটির সংর্ঘষ হয়।
এতে সাংসদসহ পাঁচজন আহত হন। সাংসদকে প্রথমে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘোড়াঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।