সড়ক দুর্ঘটনায় সাংসদের ছেলেসহ আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আগধল্যা এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তফা কামাল পাশার ছেলে রাশেদ রহমান (৩২) ও তাঁর বন্ধু সাইফে রাব্বিসহ (৩৩) চারজন আহত হয়েছেন। আহত অপর দুজন হলো ফাহমিদা আক্তার (৬) ও গাড়িচালক হানিফ মিয়া (৪০)। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।