সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়ার ভাটিয়াপাড়ায় গত বুধবার সন্ধ্যায় অটোবাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহী আরিফ (১০) নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মণ্ডল হোসেনের ছেলে আরিফ (১২) বাইসাইকেলে চড়ে ডিমলা সদর যাচ্ছিল। এ সময় ডিমলা থেকে টুনিরহাটগামী বিপরীতমুখী একটি অটোবাইক সামনে থেকে তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় আরিফ মারা যায়। অটোবাইকের চালক আলম পালিয়ে গেছেন।