সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের লাবণী মোড়ে গতকাল বুধবার বেলা একটার দিকে সড়ক দুর্ঘটনায় তরুণ দাস (২৪) নামের এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় একজন আহত হন। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে। এ সময় সাতক্ষীরা-যশোর সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশায় করে সাতক্ষীরা সদর উপজেলার গাভা গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি তরুণ দাস সাতক্ষীরা শহরের পুরোনো বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের লাবণী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যান। বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় রিকশাচালক আফসার আলী আহত হন। তাঁর বাস শহরের মেহেদিবাগ এলাকায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে। সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।