সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষাসচিবসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় গতকাল বিকেলে এক সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান আহত হন। এ সময় তাঁর স্ত্রী ফেরদৌস আরা খান গুরুতর আহত হন। জানা যায়, বার আউলিয়া কলেজ গেট এলাকায় তাঁর ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় এক পাশে পড়ে যায়। এতে নজরুল ইসলাম খানসহ তাঁর পরিবারের সদস্যরা আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়ক।