সড়ক দুর্ঘটনায় সিএসইর সিইও নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিলেট কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মসরুর আহমদ চৌধুরী (৪৫) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেটের শাহপরান বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়লাভর্তি একটি ট্রাক সিলেটে আসছিল। মসরুর নিজে প্রাইভেট কার চালিয়ে গোলাপগঞ্জে বাড়ি ফিরছিলেন। শাহপরান বাইপাস সড়কে বিকেএসপির কাছে ট্রাকটি প্রাইভেট কারকে চাপা দেয়। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের মধ্যে চাপা পড়ে থাকা মসরুরের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ীর বাসিন্দা মসরুর স্ত্রী ও দুই সন্তান নিয়ে নগরের শাহজালাল উপশহরের একটি বাসায় থাকতেন।