সড়ক দুর্ঘটনায় সিপিবির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিপিবির সদর উপজেলা কমিটির সদস্য ইমাম উদ্দিন (৬০) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে শহরের অনন্তপুর এলাকায় বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের সামনে চৌমুহনী-মাইজদী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। ইমাম উদ্দিনের বাড়ি সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের সুজাপুর গ্রামে। সিপিবির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক জাফরউল্লা বাহার গতকাল বিকেলে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমাম উদ্দিন সোনাইমুড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহরে ফেরার পথে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান।