সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোবিন্দগঞ্জ হাইস্কুল মার্কেটের সামনে ট্রাকচাপায় গতকাল রোববার দুপুরে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল সুলতান মাহমুদ (৩৬) নিহত হয়েছেন।
সুলতান বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামের সামছুল আলমের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। কয়েক দিন পর তাঁর জাতিসংঘ মিশনে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে সুলতান মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে শিবগঞ্জে ফিরছিলেন। পথে হাইস্কুল মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অপর একজন আহত হন। পুলিশ ট্রাকচালককে আটক করেছে।