সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী খানখানাপুর সেতুর কাছে গতকাল সোমবার বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাপায় আবদুল আলিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ীর আলীপুর এলাকার ফজলুল হকের ছেলে এবং খানখানাপুর সুরজামোহনী ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র।খানখানাপুর হাইওয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) হাবিব তরফদার জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাকের পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে খানখানাপুর এলাকায় আবদুল আলিমকে চাপা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের দাবিতে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ গতকালই পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বাসসহ বাসের সহকারীকে গ্রেপ্তার করেছে।