সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রাজু (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় স্কুলে যাওয়ার পথে চালবোঝাই একটি মিনিট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজু সিদ্ধাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং উপজেলার ক্ষিরাকাঠি গ্রামের মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। এ কারণে রাজু সকালে বাড়ি থেকে পরীক্ষার ফি নিয়ে নলছিটি-মানপাশা সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে চালবোঝাই মিনিট্রাকটি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক মিন্টু ও হেলপার চান মিয়াকে আটক করা হয়েছে।