সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মো. ফয়সাল (৫)। সে উপজেলার হিজলহাটি এলাকার কারখানাশ্রমিক ফরহাদ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে বাড়ইপাড়া-চান্দাবহ সড়কে উপজেলার হিজলহাটি এলাকায় রাস্তার পাশে ফয়সাল খেলছিল। এ সময় একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।