সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও খুলনার ডুমুরিয়ায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুর শহরের মহিম ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম (১১) তার বাবা মিজানুর আলমের (৪০) সঙ্গে মোটরসাইকেলে করে সকাল ১০টায় স্কুলে যাচ্ছিল। মোটরসাইকেলটি গোয়ালচামট এলাকার খোদাবক্স মোড়ে আসার পর পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় রাকিবুল। আহত হন বাবা মিজানুর আলম। তাঁকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে । ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার টিপনা শেখবাড়ি মোড়ে গতকাল বেলা ১১টায় ইটবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে মহিউদ্দিন মোড়ল (৪৫) নিহত হন। আহত হন পাঁচজন। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামে।