সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী, ব্যবসায়ীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গাজীপুর সদর উপজেলায় গতকাল সোমবার বাসের চাপায় এক স্কুলছাত্রী ও এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছে। এর আগে গত রোববার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পোলট্রি ব্যবসায়ী নিহত হন।নিহত ব্যক্তিরা হলেন, আড়াইহাজারের বান্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার (১২) ও কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের বুরুজপাড়ার আবদুল অহিদ খানের ছেলে পোলট্রি ব্যবসায়ী রাসেল (২৮)। নিহত রিকশা ভ্যান চালকের নাম পরিচয় জানা যায়নি।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ও গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।