সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত রোববার সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) উল্টে সাফিয়া সুলতানা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একই দিন গোপালগঞ্জ সদর হাসপাতালে মোটরসাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।জানা গেছে, রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়া শেষে জেলা শহর থেকে ইজিবাইকে করে বাড়িতে ফিরছিল। গাড়িটি ভবানীপুর গ্রামে পৌঁছে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। স্থানীয় লোকজন আহত ওই স্কুলছাত্রী ও অপর যাত্রী আবদুল মজিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফিয়াকে মৃত ঘোষণা করেন।