সড়ক দুর্ঘটনায় স্ত্রী-কন্যাসহ সার্জেন্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুর বুড়ারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের সার্জেন্ট নজরুল ইসলাম (৪৫), তাঁর স্ত্রী লাবণী আক্তার ওরফে লাভলী (৩৩) ও তিন বছরের মেয়ে নুজহাত তাবাসসুম। এ ঘটনায় তাঁর আরও এক ছেলে ও মেয়ে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল আটটায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে রওনা হন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে প্রাইভেট কারটি বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেয়ে নুজহাত তাবাসসুমসহ সার্জেন্ট নজরুল ইসলাম মারা যান। গুরুতর আহতাবস্থায় স্ত্রী লাবণী আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। দুর্ঘটনায় তাঁর অপর এক ছেলে ও এক মেয়ে প্রাণে বেঁচে গেছে। প্রাইভেট কারটি সার্জেন্ট নজরুল ইসলাম নিজে চালিয়ে যাচ্ছিলেন।