সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জের কেয়াবাগান এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইজিবাইকের যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। আহত হন দুটি যানের আরও নয়জন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের মল্লিক দাস (৪০) ও তাঁর স্ত্রী ছায়া রানী দাস (৩২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী মল্লিক দাস ও তাঁর স্ত্রী দুর্ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন ছায়া রানীর মা নন্দ রানী দাস (৫০), কালীগঞ্জ শহরের রিপন (৩২), আহসান হাবিব (৪৭), আলমগীর হোসেন (৩০), ইমরান হোসেন (৪০), সেলিম মিয়া (২৬), রফিকুল ইসলাম (২০), বাকের আলী (৪০) ও রশিদুল ইসলাম (৩০)। তাঁদের মধ্যে দুজনকে যশোর ও অন্যদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভিন প্রথম আলোর কাছে হতাহতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।