সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল মঙ্গলবার আফজাল হোসেন (৩০) ও ধরনী কান্ত রায় (২২) নামে উত্তরা ইপিজেডের কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর শ্রমিক বিশ্বনাথ রায় (৩০) আহত হয়েছেন।
আফজাল জেলা শহরের কলোনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কামাল আনসারীর ছেলে ও উত্তরা ইপিজেডের সেভেন স্টার কারখানার সহকারী ইলেকট্রিশিয়ান। ধরনী দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গোয়ালাপাড়া গ্রামের জয়হরি রায়ের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের মাজেন বিডি লিমিটেডের একজন শ্রমিক।
পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে উত্তরা ইপিজেডের শ্রমিকেরা কাজে যোগদানের জন্য বিভিন্ন যানবাহনে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি নৈশকোচ দাড়োয়ানী টেক্সটাইল মিলের সামনের তিন বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফজাল এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধরনী কান্ত মারা যান।