সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের রাজশাহীর হরিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।

পুলিশের সদস্যরা হলেন নূর মোহাম্মদ, মোজাম্মেল হক, মজনু মিয়া, মো. রশিদ, মো. মাইদুল ও রবিউল ইসলাম। তাঁরা চাঁপাইনবাবগঞ্জের তিন থানায় (সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর) দায়িত্বরত।

আহত পুলিশ সদস্যদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, পুলিশের রিকুইজিশন করা গাড়িটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক আহসান হাবিব বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনায় পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।