সড়ক দুর্ঘটনায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বাঁকে গতকাল মঙ্গলবার থামিয়ে রাখা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসচালকের এক সহকারী ও এক যাত্রী নিহত হন। আহত হন বাসচালকসহ ১৩ জন।বনরক্ষীরা চাঁদা আদায়ের জন্য ঝুঁকিপূর্ণ বাঁকে গাছের গুঁড়ি বহনকারী ওই ট্রাকটি থামানোয় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।