সড়ক নির্মাণ ও নদীভাঙন রোধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক নির্মাণ ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে গতকাল শনিবার নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারের মগড়া নদীর পাড়ে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংগঠন জন-উদ্যোগ ও আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল মজিদ, নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. দিলওয়ার খান প্রমুখ।