প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা রোধে জাতীয় সড়ক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার খুলনার পাইকগাছা উপজেলায় নিসচা আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকেরাই দায়ী নন, মানুষের অসচেতনতার জন্যও সড়ক দুর্ঘটনা ঘটে। তাই পথ চলতে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। দেখেশুনে রাস্তা পার হতে হবে। তিনি সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় সড়ক নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে জনসচেতনতা ও চালকদের সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর।