সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে মোটরযানের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল ২০১৭ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
বিলে কর্তৃপক্ষকে কোম্পানি গঠনের ক্ষমতা দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ সরকারের অনুমোদন নিয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীন এক বা একাধিক কোম্পানি গঠন করতে পারবে। বিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সভাপতি করে বিআরটিএর একটি উপদেষ্টা পরিষদ এবং বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য হবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বাণিজ্যসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, রেলসচিব ও নৌপরিবহন সচিব ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সরকার যেকোনো ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করা যাবে।