সড়ক প্রশস্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের হাজারীবাগের ১ নম্বর ফটক থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবারসকালে বিজিবির ১ নম্বর ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সিপিবির লালবাগ-কামরাঙ্গীরচর ও হাজারীবাগ শাখা আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরের লাখো মানুষ প্রতিদিন বিজিবি ১ নম্বর ফটক থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। কিন্তু বিজিবির ১ থেকে ২ নম্বর ফটক পর্যন্ত সড়ক সরু। এতে মানুষের হাঁটার পথ নেই। এই সমস্যা সমাধানে বিজিবির সীমানাপ্রাচীর পিছিয়ে সড়ক প্রশস্ত ও হাঁটার পথ তৈরি করতে হবে।
সিপিবির লালবাগ-কামরাঙ্গীরচর শাখার সম্পাদক অর্ণব সরকারের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক, সম্পাদকমণ্ডলীর সদস্য সুকান্ত শফি, সদস্য আক্তার হোসেন, দিলীপ ব্যাপারী, মাহমুদুর রহমান, যুব ইউনিয়নের নেতা নজরুল ইসলাম, শ্রমিকনেতা আবদুল কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।