পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুক্তিযুদ্ধের সময় শহীদ ২৩ জনের নামে বিভিন্ন সড়ক ও একটি বাজারের নামকরণ করার সিদ্ধান্ত দুই যুগেও বাস্তবায়িত হয়নি। শহীদদের নামে বাজার ও সড়কগুলোর নামকরণ বাস্তবায়িত না হওয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ আবদুল রাজ্জাক বিশ্বাসের স্ত্রী নূরজাহান বেগম (৬৫) বলেন, ‘আমার স্বামী মঠবাড়িয়ায় প্রথম সমঞ্চুখযুদ্ধে শহীদ হন। অথচ তাঁর নামে কোনো প্রতিষ্ঠান বা সড়কের নামকরণ করা হয়নি।’ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ২৪ নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এক সভায় মুক্তিযুদ্ধে শহীদ ২৩ জনের নামে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারের নামকরণের সিদ্ধান্ত হয়। সড়কগুলো হলো: মঠবাড়িয়া পোষ্ট অফিস হতে সদর রোডের সেতু পর্যন্ত শহীদ আবু সড়ক, কাপুড়িয়া পট্টি সড়কটি শহীদ রাজ্জাক বিশ্বাস সড়ক, মঠবাড়িয়ার দক্ষিণ বন্দরকে শহীদ জিয়া বাজার, ওষুধ পট্টি সড়কটি শহীদ গণপতি সড়ক, পোষ্ট অফিস থেকে মঠবাড়িয়া সরকারি কলেজ পর্যন্ত শহীদ আনোয়ারুল কাদির সড়ক, মঠবাড়িয়া হাসপাতাল সড়কটি শহীদ মোশারেফ হোসেন সড়ক, মঠবাড়িয়া হাসপাতাল হতে বড় মাছুয়া পর্যন্ত শহীদ আসমত আলী সড়ক, মঠবাড়িয়া বাজার থেকে বহেরাতলা পর্যন্ত শহীদ মাখন দাস সড়ক, বহেরাতলা থেকে তুষখালী সড়ক শহীদ মোতালেব সড়ক, বহেরাতলা থেকে সাফা বন্দর পর্যন্ত শহীদ আবদুল মালেক সড়ক, সাফা বাজার থেকে ঝাউতলা পর্যন্ত শহীদ সালেহ সড়ক, মঠবাড়িয়া হতে গুলিসাখালী পর্যন্ত শহীদ হাই সড়ক, গুলিসাখালী হতে টিয়ারখালী পর্যন্ত শহীদ সিদ্দিক সড়ক, গুলিসাখালী থেকে হলতা পর্যন্ত শহীদ আহমেঞ্চদ সড়ক, গুলিসাখালী হতে বান্ধবপাড়া পর্যন্ত শহীদ মানিক সড়ক, শিংগা হতে কুমিরমারা পর্যন্ত শহীদ বজলুর রহমান সড়ক, সাপলেজা থেকে নলী পর্যন্ত শহীদ মোজামেঞ্চল হক সড়ক, রাজারহাট সড়কটি শহীদ বাচ্চু সড়ক, মঠবাড়িয়া হতে বেতমোড় পর্যন্ত শহীদ আবুল হোসেন সড়ক, সাপলেজা হতে সোনাখালী পর্যন্ত শহীদ সালাম সড়ক, সাপলেজা হতে গোলবুনিয়া পর্যন্ত শহীদ হাতেম আলী সড়ক, মিরুখালী বাজারের সড়কটি শহীদ বীরেন সড়ক, মিরুখালী বাজার থেকে হারজী পর্যন্ত শহীদ আবদুল হাকিম সড়ক হিসেবে নামকরনের সিদ্ধান্ত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, উপজেলা প্রশাসনের অসহযোগিতার কারণে মুক্তিযোদ্ধা সংসদের ওই সিদ্ধান্ত ২৬ বছরেও বাস্তবায়ন করা যায়নি। উপজেলা পরিষদের পরবর্তী সভায় আমরা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে বিষয়টি তুলবো। মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ জানান, পৌরসভার উদ্যোগে শহরের সড়কগুলোতে শহীদদের নামে নামফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব বলেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে প্রস্তার করা হলে, আমরা তা রেজুলেশন করে অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে পাঠাতে পারি।