সড়ক সংস্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী’ জাতীয় মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত জেলার অন্যান্য সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গতকাল শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। স্থানীয় সংগঠন ‘প্রতিভা ছাত্র সংঘ’-এর আয়োজনে এ কর্মসূচিতে এলাকাবাসীর পাশাপাশি গাড়িচালক, সহকারী, বাসযাত্রী ও পথচারীরাও অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, শিক্ষার্থী সুমি আক্তার, ট্রাকচালক মাইদুল ইসলাম, ইউপি সদস্য আবদুল ওয়াহাব মণ্ডল, শ্রমিক লীগের নেতা মিনহাজুল হক, প্রতিভা ছাত্র সংঘর সাধারণ সম্পাদক হেলাল হোসেন কবীর প্রমুখ।