সড়ক সংস্কারকাজ শেষ করার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল শনিবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর মোড়ে গতকাল দুপুরে মানববন্ধনে সালুটিকর ডিগ্রি কলেজ ও হাজি কলিমুল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী একাত্ম হন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে ধুলাবালুমুক্ত করার দাবি জানানো হয়। অন্যথায় শিক্ষার্থীরা এলাকাবাসীকে নিয়ে আন্দোলন শুরু করার হুমকি দেয়।