সড়ক সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল শহীদ মিনারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শ লোকজন উপস্থিত ছিলেন। দ্রুত এ সড়ক সংস্কার করা না হলে ৮ এপ্রিল সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন আয়োজকেরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সিলেট জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সদস্য মো. আজির মিয়া, সিলেট জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি আরপান মিয়া, সদস্য বুলবুল আহমদ প্রমুখ।