সড়ক সংস্কারের দাবিতে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকাবাসী গতকাল সোমবার সড়ক অবরোধ করে। জরাজীর্ণ কাজী নজরুল ইসলাম সড়ক সংস্কারের দাবিতে তারা এক ঘণ্টা অবরোধ করে।প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, গতকাল দুপুরে এক ব্যক্তি শহরের দিকে যাওয়ার পথে রিকশাভ্যান উল্টে রাস্তার গর্তে পড়ে যান। এতে তাঁর মাথা ফেটে যায় ও হাত ভেঙে গুরুতর আহত হন। তাঁর নাম মো. ওমর (৬৫)। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। জনতা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেয় এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে কয়েক শ যান আটকা পড়ে। পৌর মেয়র আখতার হোসেন জানান, ‘শিগগির রাস্তাটির সংস্কারকাজ শুরু হবে।’