সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। উপজেলার মরাখলা নামক স্থানে এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। আন্দোলনকারীদের পক্ষে মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, শিগগিরই সড়কটি সংস্কার না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।