সড়ক সংস্কারের দাবিতে ত্রিশালে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের সংস্কারকাজ শেষ করার দাবিতে বুধবার এলাকাবাসী ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় সড়কে প্রায় কয়েক শ যানবাহন আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়। জানা যায়, তিন বছর আগে ত্রিশাল-বালিপাড়া সড়কের ১৪ কিলোমিটার রাস্তার সংস্কারকাজ শুরু হয়। কিন্তু আজও সেই কাজ শেষ হয়নি। ধুলোর কারণে এ সড়কের চার কিলোমিটার অংশ দিয়ে বিভিন্ন যানবাহনে করে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ কার্যালয়ের প্রকৌশলী দিদারুল আলম ২৪ ঘণ্টার মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।