সড়ক সংস্কারের দাবিতে দিরাইয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। দিরাই পৌর শহরের থানা রোডে এ মানববন্ধনের আয়োজন করে দিশারী সমাজসচেতন যুবসংঘ নামের একটি সংগঠন।
গতকাল দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি দিরাই ও শাল্লা উপজেলা থেকে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়ক। কিন্তু দিরাই থেকে মদনপুর পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক তিন বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দের।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দিরাই ডিগ্রি কলেজের শিক্ষক সোয়েব আহমদ, দিরাই বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হক, সাবেক পৌর কাউন্সিলর হীরেন্দ্র দেবনাথ, আয়োজক সংগঠনের সভাপতি রুকনুজ্জামান, স্থানীয় বাসিন্দা সুজাত আহমদ, সফিকুল ইসলাম, নুরুল আজিজ চৌধুরী, বদরুজ্জামান সরদার প্রমুখ।