সড়ক সংস্কারের দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কটি সংস্কারের দাবিতে ওই রাস্তায় গত রোববার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে স্থানীয় চার পরিবহন সমিতি। এই চারটি সংগঠন হলো লেগুনা-সিএনজি, রিকশা, টমটম ও অটোরিকশা চালক সমিতি। ফলে সড়ক দিয়ে চলাচলকারী দিরাই পশ্চিমাঞ্চলের চার ইউনিয়নবাসীর দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।দিরাই রিকশা চালক সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘লেগুনা-সিএনজি, রিকশা, টমটম ও অটোরিকশা চালক সমিতি—এই চার সংগঠন মিলে আমরা রোববার থেকে শ্যামারচর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছি।’