সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী-রাজীবপুর-জামালপুর (রৌমারী-ঢাকা রুট) সড়ক সংস্কারের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তরুণ প্রজন্ম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম, তরুণ প্রজন্মের সংগঠক খালিদ বিন বকুল, সাঈদ কাকন, রাতুল মিয়া, রাসেল আহমেদ প্রমুখ।