সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
পর্যটন এলাকা জাফলংয়ে যাতায়াতের সড়ক মেরামতের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত আধা ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। জাফলংয়ের সামাজিক সংগঠন ‘প্রজন্ম জাফলং’ ওই মহাসড়কের মোহামঞ্চদপুর, মামার বাজার, বল্লাঘাট অংশ দ্রুত মেরামতের দাবিতে জাফলং এলাকায় এ কর্মসূচি পালন করে। অবরোধ কর্ম-সূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের তিন শতাধিক লোক অংশ নেন। অবরোধকালে সড়কের উভয় দিকে দুই শতাধিক গাড়ি আটকা পড়ে। আধা ঘণ্টার মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক ভুঁইয়াকে নিয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী শামীম আল মামুন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, দুই মাসের মধ্যে রাস্তা মেরামত করা হবে। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ-পূর্ব সমাবেশে প্রজন্ম জাফলংয়ের সভাপতি করিম মাহমুদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুঁইয়া, মিনহাজ উদ্দিন, জাফলং ট্রাকচালক সমিতির সভাপতি ফয়জুর রহমান, মোহামঞ্চদপুর মিতালি সবুজ সংঘের সভাপতি ফরহাদ আলি, বন্ধন সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জুবের আহমেদ, প্রজন্ম জাফলংয়ের সহসভাপতি রিপন আহমেদ, নাছির আহমেদ, আবদুস ছাত্তার, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি অরুণ গোসাই, কলেজ শিক্ষার্থী ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র, দ্য হাঙ্গার প্রজেক্টের সভাপতি এরশাদ আলী প্রমুখ। আন্দোল-নকারীরা জানান, দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলংয়ের কেন্দ্রস্থল মামার বাজারে রাস্তার বেহাল দশার কারণে পর্যটকেরা সীমাহীন দুর্ভোগ পোহায়। খারাপ সড়কের কারণে জাফলংয়ে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। সড়ক সংস্কারের দাবিতে নিয়ম-তান্ত্রিকভাবে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না। কেউ এ ব্যাপারে নজর দিচ্ছে না। সংগঠনের সভাপতি করিম মাহমুদ বলেন, জাফলং দেশের বড় পর্যটন এলাকা, অথচ এখানে যাতায়াতের রাস্তা মেরামতের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে।প্রজন্ম জাফলংয়ের সাধারণ সম্পাদক রুবেল আহমদ বলেন, ‘অবরোধে কাজ না হলে আমরা আরও বড় কর্মসূচি দেব।’