সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-দয়ারাবাজার সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জ পৌর শহরে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের কাজির পয়েন্ট এলাকায় দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটি ভাঙাচোরা থাকায় এর ১৬ কিলোমিটার এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত ১৪ অক্টোবর এই সড়ক নিয়ে প্রথম আলোয় ‘খানাখন্দে বৃষ্টির পানি, যাত্রী ভোগান্তি চরমে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
কর্মসূচি সফল করতে পথসভা
অন্যদিকে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার অন্যতম সংযোগ সড়ক সারী-গোয়াইনঘাট সড়ক সংস্কারের দাবিতে আলীরগাঁও উন্নয়ন ফোরাম আগামী সোমবারের মানববন্ধন কর্মসূচি সফল করতে গণসংযোগ ও পথসভা কর্মসূচি শুরু করেছে।
গত বৃহস্পতিবার রাত আটটায় আলীরগাঁওয়ে পথসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।