সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী-বগা সড়ক সংস্কারের দাবিতে গত রোববার বিকেলে মানববন্ধন হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।দুমকির নসিব সিনেমা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।