সড়ক সংস্কারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা হাইওয়ে থানার সামনে নিরাপদ সড়ক চাই, শ্রীপুর শাখার সদস্যরা ওই কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক লায়ন গণি মিয়া, শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সফিকুল আজম, আবদুল মান্নান, আবদুল আজিজ প্রমুখ।বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ শ্রীপুরের প্রধান সড়কগুলো বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তায় যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তাঁরা দ্রুত সড়ক সংস্কার করার দাবি জানান।