সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ নাগরিক কমিটি এ কর্মসূচি পালন করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান সড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাইক্কারটেক পর্যন্ত খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।