সড়ক সংস্কারের দাবিতে হরিরামপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর থেকে কাপালীপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরে সড়কটি সংস্কারের দরপত্র আহ্বান করা হয়। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫০ লাখ টাকা। মৌ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সংস্কারকাজের দায়িত্ব পায়। কিন্তু কাজ শুরু করেও অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় সড়কটিতে বড় বড় গর্ত তৈরি হয়।স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে জলাবদ্ধতা দেখা দেয়। তখন যান চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। মৌ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জাহিদুর রহমান বলেন, এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ টাকার সংস্কারকাজ হয়েছে। কিন্তু তিনি কোনো বিল পাননি। অর্থের অভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। শিগগিরই অবশিষ্ট কাজ শুরু করা হবে।