সড়ক হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সড়ক হত্যাকাণ্ডের’ দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ, সরকারের উদাসীনতার কারণেই সড়কে যাতায়াত নিরাপদ করা সম্ভব হচ্ছে না। আরও মর্মান্তিক ব্যাপার হলো, এ ধরনের দুর্ঘটনার পর শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতেও দেখা যায় না কোনো সরকারি কর্তৃপক্ষকে। সৈয়দ আবুল মকসুদ বলেন, চালক ও মোটরযানের মালিকের সর্বোচ্চ শাস্তিসহ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাঁচ দিনের মধ্যেও ঘাতক চালককে গ্রেপ্তার করতে না পারাটা প্রশাসনের চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয়। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দুর্ঘটনাকবলিত এলাকায় বুধবার আয়োজিত মানববন্ধনের সময় সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। প্রথম আলো লাকসাম বন্ধুসভার উদ্যোগে ওই মানববন্ধন হয়। এ সময় উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান, নাথেরপেটুয়া মডেল স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলাম ও সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মোক্তাকিম হাসান হূদয়ের বাবাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।পরে সৈয়দ আবুল মকসুদ সড়ক দুর্ঘটনায় হাতিমারা গ্রামের নিহত টিপু সুলতান ও ফাহাদুল ইসলামের বাড়িতে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।গত শনিবার নাথেরপেটুয়া এলাকায় কাগজবাহী একটি ট্রাক স্কুলভ্যানকে চাপা দিলে সাত শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় ভ্যানচালক জয়নাল আবেদীনসহ আরও দুই শিক্ষার্থী আহত হয়।