সড়কে আনন্দ মিছিল পথচারীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান গোলাম সারোয়ার বৃহস্পতিবার নাটোর শহরে মোটরসাইকেল নিয়ে আনন্দমিছিল করেছেন।নির্বাচনী এলাকায় নয়, বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত তিনি ও তাঁর কর্মী-সমর্থকেরা শহরজুড়ে ঘুরে বেড়ান। এতে শহরে যানজটের সৃষ্টি হয়, পথচারীরা পড়েন বিড়ম্বনায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে গোলাম সারোয়ার মিছিলে অংশ নেন। মিছিলটি নাটোর স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ১১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গোলাম সারোয়ার বিজয়ী হন। নির্বাচিত হওয়ার ১২ দিন পর নির্বাচনী এলাকার বাইরে এ ধরনের আনন্দমিছিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে প্রতিপক্ষের লোকজন আমাকে জেলে ঢোকানোর ষড়যন্ত্র করেছিল। কিন্তু ভোটাররা তা নস্যাৎ করে আমাকে বিজয়ী করেছে। রিকশার যাত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘মিছিলের কারণে ১৫ মিনিট ধরে রিকশায় বসে আছি।’