সড়কে এবার ধুলার যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুলায় ধূসর আগ্রাবাদের বড়পোল এলাকা। পোর্ট কানেকটিং সড়কের গতকাল দুপুরের চিত্র l সৌরভ দাশ
ধুলায় ধূসর আগ্রাবাদের বড়পোল এলাকা। পোর্ট কানেকটিং সড়কের গতকাল দুপুরের চিত্র l সৌরভ দাশ

পানির পাইপ বসানোর জন্য কাটা হয়েছে সড়কের এক পাশ। আরেক পাশ ভরা খানাখন্দে। পিচঢালাইয়ের অস্তিত্বই নেই। এর ওপর দিয়ে চলছে গাড়ি। চারপাশে সমানে উড়ছে ধুলাবালু।
এ চিত্র চট্টগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়কের শহীদ নগর এলাকার। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় গিয়ে দেখা যায়, কেউ চলাচল করছে নাকে কাপড় গুঁজে, কেউ লাগিয়েছেন মাস্ক। দোকানিরা কিছুক্ষণ পর পর পানি ছিটাচ্ছেন। তাতে খুব একটা কাজ হচ্ছে না।
শহীদ নগর এলাকার খাবারের দোকানি মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর দোকানের সামনের রাস্তাটি পাঁচ-ছয় মাস ধরে নাজুক। সড়কে প্রতিদিন গাড়ির জট থাকে। এক দিকে গাড়ির ধোঁয়া অন্যদিকে রাস্তার ধুলা—এই দুই মিলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শুধু শহীদ নগর নয়, নগরের প্রায় সব সড়ক-উপসড়কে এখন এ অবস্থা। ভাঙা সড়ক ও ভ্যাঁপসা গরমের সঙ্গে যোগ হয়েছে ধুলাবালুর যন্ত্রণা। নিত্য প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে চলাফেরা করতে হচ্ছে এ ভোগান্তি সয়ে।
গত জুলাই মাসে বৃষ্টিতে পাঁচবার ডোবে চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকা। তলিয়ে যায় অনেক সড়ক। এসব সড়কে জমে থাকা কাদা এখন ধুলায় পরিণত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন অংশে পানির পাইপ বসানোর জন্য অন্তত ৩৪টি সড়কে খোঁড়াখুঁড়ি করছে ওয়াসা। আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ব্যবস্থাপনায় নগরের প্রধান তিনটি সড়কে উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। আরাকান, বায়েজিদ বোস্তামী ও সিডিএ অ্যাভিনিউ সড়কে চলছে এই নির্মাণকাজ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ধুলাবালুর কারণে চোখের প্রদাহ ও নাকের অ্যালার্জির সমস্যা বেশি হচ্ছে। অনেক সময় ধুলাবালুর সঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও জীবাণু শরীরের ভেতর ঢুকে পড়ছে। তা রক্তের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের ক্যানসার সৃষ্টি হচ্ছে। শ্বাসতন্ত্রের প্রদাহও বাড়ছে।

নগরের সিডিএ এভিনিউ সড়কের দুই নম্বর গেট এলাকায় ধুলার উৎপাত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
নগরের সিডিএ এভিনিউ সড়কের দুই নম্বর গেট এলাকায় ধুলার উৎপাত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

উন্নয়নের জন্য সড়ক খোঁড়াখুঁড়ির কারণে পরিচ্ছন্ন রাখা এক প্রকার কঠিন হয়ে পড়েছে বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ‘একে তো রাস্তা ভাঙা। আবার ওয়াসা কাটছে। সিডিএ ফ্লাইওভার নির্মাণ করছে। কাটা রাস্তায় ঝাড়ু দিলেও কাজ হবে না। তারপরও জনদুর্ভোগ কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।’
পরিবেশ অধিদপ্তরের করা জরিপে দেখা গেছে, চট্টগ্রাম নগরে প্রতিবছরই দূষণের মাত্রা বেড়েছে। গত বছর (২০১৬) বাতাসে সবচেয়ে বেশি বস্তু ধূলিকণা পাওয়া গেছে (৪৫৬ এসপিএম) জিইসি মোড়ে। সবচেয়ে কম পাওয়া গেছে ৪১২ এসপিএম সিটি গেট এলাকায়।
সরেজমিনে দেখা যায়, নগরের দুই নম্বর গেট মোড় এলাকায় উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য বায়েজিদ বোস্তামী সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। আবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক উঁচু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এর মধ্যে সড়কে ফেলা হয়েছে ইটের খোয়া আর বালু। দুই নম্বর গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিডিএ অ্যাভিনিউয়ের মুরাদপুর মোড় অংশেও সড়ক খানাখন্দে ভর্তি। সেখান থেকে উড়ছে ধুলাবালু।
নগরের মুরাদপুর থেকে এক কিলোমিটার দূরে নগরের বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকা মোড় পর্যন্ত আরাকান সড়কে এম এ মান্নান উড়ালসড়কের র্যা ম্প (গাড়ি ওঠা-নামার পথ) নির্মাণের কাজ করছে সিডিএ। আবার এই সড়কের বিভিন্ন অংশ পানির পাইপ বসানোর জন্য খুঁড়ে রেখেছে ওয়াসা। ফলে সড়কটির এখন ক্ষতবিক্ষত অবস্থা।
বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের প্রায় ছয় কিলোমিটার অংশে একটু পর পর ছোট-বড় গর্ত। আবার কোনো অংশে পিচের অস্তিত্ব নেই। এই সড়কে ধুলাবালুর উৎপাত বেশি।
বহদ্দারহাট এলাকায় কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শান্তনু চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে জীবন শেষ। এর মধ্যে ধুলাবালুর যন্ত্রণায় গাড়িতে বসা দায় হয়ে পড়েছে। প্রতিদিন একই ভোগান্তি নিয়ে অফিসে যেতে হয়।
বহদ্দারহাট মোড় থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পোর্ট কানেকটিং সড়কের বড়পোল এলাকায় গিয়ে দেখা যায়, ধুলায় ধূসর হয়ে আছে চারপাশ। সড়কে গাড়ি চলাচল বেশি হওয়ায়