সড়কে কারখানার চুল্লি ও কাঁচামাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের বেতারপাড়ায় সড়কে কারখানার চুল্লি নির্মাণ ও কাঁচামাল ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ফলে এ পথ দিয়ে রিকশা ও ভ্যান ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, শহরের হাছনা বাজার-বানিয়াপাড়া সড়কের বেতারপাড়ায় ডায়মন্ড পার্টিকেল বোর্ড কারখানা নামের একটি প্রতিষ্ঠান সড়কের ওপর চুল্লি নির্মাণ করেছে। পাশেই কারখানার কাঁচামাল কাঠ, গাছের অংশ ও পাটখড়ি পড়ে রয়েছে।বুড়িরহাট এলাকার ভ্যানচালক রশিদুল ইসলাম বলেন, ‘পুরা রাস্তাত কাঠের গুঁড়া পড়ি থাকলে ভ্যান চালাবার গেলে কষ্ট হয়। আর না হইলে অনেক দূর পথ ঘুরি যাওয়া লাগে।’ বানিয়াপাড়ার ব্যবসায়ী বিজয় কুমার বলেন, ‘বাধ্য হয়ে এ পথে হেঁটে চলি।’ বড়বাড়ী এলাকার শ্রমিক গোলজার হোসেন বলেন, ‘এই পথ দিয়ে যাবার গেলে প্রত্যেক দিন কারখানার শ্রমিকদের সাথে ঝগড়া লাগে।’উত্তম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন জানান, রাস্তার ওপর কারখানার কাজ না করার জন্য অনেকবার নিষেধ করা হয়েছে। কিন্তু তারা শুনছে না।সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ আমাকে অভিযোগ করেননি। তবে বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখব।’ কারখানার ব্যবস্থাপক আবুল বাশার বলেন, সড়ক দিয়ে চলাচলে কারও কোনো অসুবিধা করা হচ্ছে না। তবে কিছু সময় মালামাল ফেলে রাখা হলেও তা দ্রুত সরিয়ে নেওয়া হয়।