প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সড়কে খুঁটি স্থাপন করে গরু-ছাগলের হাট বসানো যাবে না। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুর হাটকে কেন্দ্র করে যাতে যানজট না হয়, সে জন্য সড়কে খুঁটি স্থাপন করে গরু-ছাগলের হাট বসানো যাবে না। সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে গরু-ছাগলও নামানো যাবে না।