সড়কে গাছের গুঁড়ি ফেলে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-রানীরহাট সড়কের সাগরপুর কালভার্ট এলাকায় গত শনিবার রাতে গাছের গুঁড়ি ফেলে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে মির্জাপুর বাজার থেকে দুটি অটোরিকশা যাত্রী নিয়ে বিশালপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় যাচ্ছিল। পথে চার-পাঁচজনের একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং পাঁচটি মুঠোফোন সেট লুট করে। পরে তারা সড়কের পাশের জমি দিয়ে পালিয়ে যায়।