সড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে অবৈধ যানবাহন চলাচল, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে ধর্মঘট ও সমাবেশের ডাক দিয়েছে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম। তিনি বলেন, ২০ মে বেলা তিনটা থেকে ২১ মে রাত আটটা পর্যন্ত পরিবহন ধর্মঘট এবং ২১ মে বেলা তিনটায় শহীদ কামরুজ্জামান বাস ট্রার্মিনালের সামনে রাস্তায় মালিক-শ্রমিক সমাবেশ করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে ২২ মে থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি রবিউল ইসলাম, সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হক প্রমুখ৷