সড়কে ঝরল শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম লালচান কর্মকার (১৩)।
লালচান উপজেলার শ্রীরামপুর গ্রামের রঘু কর্মকারের ছেলে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই অসীম কুমার মোদক বলেন, দুপুর ১২টার দিকে বাইসাইকেলে লালচান বালুগ্রামের দিকে যাচ্ছিল। পথে পাইকড়তলা এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বালুবোঝাই ট্রাকের চাপায় দুর্ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পলাতক।
পৃথক দুর্ঘটনায় আহত ৪: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে শিয়ালশন মোড়ে বেলা একটায় ইটবোঝাই এক ট্রাক্টরের সঙ্গে একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন।