সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া সোনামুখী বাজারের পাশে গত শুক্রবার দিবাগত রাতে চারটি যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী সাতটি ট্রাকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসযাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) সরেস চন্দ্র সরকার ডাকাতি হওয়ার কথা অস্বীকার করে জানান, ওই এলাকায় ওই রাতে শুধু একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।