সড়কে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের সাদুল্যাপুর উপজেলার জামলারজান এলাকায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শনিবার সকালে তিনজনকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা প্রতিনিধি