সড়কে প্রাণ গেল ছাত্রসহ তিনজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় গত বুধবার ফরিদপুরের ভাঙ্গায় দুই ব্যবসায়ী এবং গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আসিফ হোসেন (১৫) নামের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত দুই ব্যবসায়ী হলেন ফটিক মালো (৫০) ও কায়সার হোসেন (৬৫)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি এজাজুল ইসলাম বলেন, বুধবার সকালে ভাঙ্গার মালিগ্রাম বাজার থেকে পাট কিনে নছিমনে করে যাওয়ার পথে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি মিনিবাস ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পেছন থেকে ধাক্কা দিলে নছিমনটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় পাটের নিচে চাপা পড়ে ওই দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি ট্রাকের চাপায় আসিফ মারা যায়।